ঈদের চাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাবণ্যদের বাড়ির ছাদটা বেশ বড়! খোলামেলা! ছাদের একপাশে সাদা গোলাপের বাগান! অন্য পাশে প্রশস্ত পার্কের মতো সিমেন্টের তৈরি দুটো বেঞ্চ! মাঝখানে টাইলস দিয়ে বাঁধানো শ্বেত পাথরের রঙের খেলা! সেই ছাদে প্রায় প্রতিদিন ওর কলেজের দু-চারজন বন্ধু আসে! গল্পগুজব করে! মাতাল হাওয়ায় সেই সময়গুলো কাটে ভীষণ আনন্দে! রাহাতও একই কলেজে পড়ে! কিন্তু কেন যেন লাবণ্যর সঙ্গে ওর কোনো সখ্য গড়ে ওঠেনি!
রাহাত থাকে ঠিক ওদের পাশের বাসায়! ওরা একজন-আরেকজনকে চেনে! কিন্তু কোনো কথা হয়নি কোনো দিন!

রাহাতদের বাড়িটা টিনের চালের! তাতে বরং সে আনন্দিত! মাঝেমধ্যে টিনের চালে উঠে সে ঘুড়ি ওড়ায়! লাল-নীল স্বপ্নের মতো সেই ঘুড়িগুলো ওকে নিয়ে যায় যেন অন্য আলোর ভুবনে! অথবা ঝুম বৃষ্টির দিনে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে শুনতে মায়ের সঙ্গে বসে রবীন্দ্রনাথের কবিতাপাঠ! আহা কী যে আনন্দ! এই বয়সেও মা ওকে জড়িয়ে ধরে একমনে কবিতা পড়তে থাকেন! তখন সত্যি সত্যি লাবণ্যদের অত মনোরম ছাদটাও রাহাতের কাছে তুচ্ছ মনে হয়!

কিন্তু আজ বিকেল থেকেই রাহাতের মনটা উসখুস করে! আজ যে ঈদের চাঁদ উঠবে! বিকেলেই ওর কলেজের প্রায় সব বন্ধু ঈদের চাঁদ দেখতে লাবণ্যদের ছাদে এসে হাজির! রাহাত কী করবে, ভেবে পায় না! শুধু শুধু অভিমানে গাল ফুলিয়ে থাকে সে! লাবণ্য নাহয় তাকে ডাকেনি! ওর অন্য বন্ধুরা কি ওকে ডাকতে পারত না? রাহাত তো পাশেই থাকে!

রাহাত খানিকটা টেনশনে! মা কি ব্যাপারটা বুঝলেন? মায়েরা কী করে যেন সব বুঝতে পারেন! মা কাছে এসে বললেন, ‘ঈদের চাঁদ দেখাটা কি খুব জরুরি, বাবা?’ রাহাত মায়ের দিকে জেদি দৃষ্টিতে তাকিয়ে বলে, ‘হ্যাঁ মা, জরুরি! জরুরি! কিন্তু ওরা তো আমায় কেউ ডাকল না!’ মা হেসে বললেন, ‘সব সময় ডাকতে হবে কেন? তুমি নিজেই যাও না! অসুবিধা কী? ওরা তো তোমার বন্ধু!’

রাহাতের কথাটা বেশ মনে ধরল! ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে! রাহাত হাসিমুখে লাবণ্যদের ছাদের দিকে পা বাড়াল! চারদিকে আনন্দধ্বনি! কেউ কেউ চাঁদ দেখতে পেয়েছে! রাহাত খুব জোরে পা চালায়! লাবণ্যদের বাড়িতে অবলীলায় ঢোকে সে! একটার পর একটা সিঁড়ি ভাঙে! দ্রুত! ছাদের কাছাকাছি এসে দেখে ছাদের দরজাটা ওরা বন্ধ করে রেখেছে! রাহাত চিত্কার করতে থাকে!’ প্লিজ দরজাটা খোলো লাবণ্য! আমি তোমাদের সঙ্গে চাঁদটা দেখব! প্লিজ! আমি রাহাত! তোমাদের পাশের বাসায় থাকি!’ ওদের হর্ষধ্বনির ভেতরে রাহাতের ডাকটা যেন ক্রমেই হারিয়ে গেল!