ঈদের ছুটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিজেন্সি
ঢাকা রিজেন্সি

দূরে কোথাও বেড়াতে যেতে পারছেন না! চিন্তা নেই। ঢাকা শহরের মধ্যেই ঈদের ছুটিটা ভিন্নভাবে কাটানোর সুযোগ পাবেন। হোটেল ও রিসোর্টগুলোতে থাকছে বিশেষ আয়োজন।
ঢাকা রিজেন্সি
১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত ঈদ প্যাকেজ দিচ্ছে ঢাকা রিজেন্সি। ৮ হাজার ৯৯০ টাকায় পাবেন এখানে থাকার সুযোগ। এ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে সকালের বুফে নাশতা, সুইমিংপুল, জিম ইত্যাদি ব্যবহারের সুযোগ। ঈদের দিনে তাদের গ্র্যান্ডিয়স রেস্তোরাঁয় থাকবে বিশেষ খাবারের আয়োজন।
লা মেরিডিয়ান
ঈদের দিন ও এর পরের দিন বারবিকিউয়ের আয়োজন রয়েছে ঢাকার নিকুঞ্জ–২–এ হোটেল লা মেরিডিয়ানে। সুইমিংপুলের পাশে ছাদে বসে উপভোগ করতে পারবেন গান ও খাবারের নানা আয়োজন। এ ছাড়া ২৫ জুলাই পর্যন্ত ১৯ হাজার টাকায় পাবেন দুজনের জন্য দুই দিন এক রাত হোটেলে থাকার প্যাকেজ।
আমারি ঢাকা

১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত আমারি ঢাকা দিচ্ছে ঈদ প্যাকেজ। ৯ হাজার ৯৯৯ টাকায় এখানে থাকার সুযোগ পাচ্ছেন। খাবারে বিশেষ ছাড় পাওয়া যাবে।

গ্রিনটেক
ঈদ উপলক্ষে গাজীপুরের ভবানীপুরের গ্রিনটেক রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার থাকায় ৩০ শতাংশ এবং খাবারে ১০ শতাংশ ছাড় দিচ্ছে। এ ছাড়া বিনা মূল্যে নৌকায় ঘোরা এবং সুইমিংপুলে সাঁতার কাটা যাবে। এখন থেকে ঈদের ১৫ দিন পর পর্যন্ত এসব সুবিধা পাওয়া যাবে। যোগাযোগ: ০১৭৭৭৭৩৭৩৫১।