ঈদের টিকিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটি মন উচাটনআক্কেল আলী ভাবেটিকিট কেটে ট্রেনে চেপেগ্রামের বাড়ি যাবে।টিকিট কাটা নয় তো সোজাযেন কুস্তি লড়াভিড়ের চাপে দম আটকেবন্ধ নড়াচড়া।আক্কেল আলী বুকডন দেয় খায় ইসবের ভুসিযায় না বলা, কখন লাগেবেদম কিল ও ঘুষি!সেজেগুজে আক্কেল আলীপ্রস্তুতি নেয় কষেদুদিন আগেই লাইনে গিয়ে গ্যাঁট হয়ে যায় বসে।টিকিট ছাড়ার ক্ষণে সে তোশুরুর দিকে খাড়াকিন্তু এ কী, কোন ফাঁকে রেপকেট গেছে মারা!