ঈদের দুপুরে
তেল, চর্বি, ক্যালরির হিসাবটা ঈদের দিনে না হয় কমই করলেন। পোলাও, কোরমা তো এদিন পাতে থাকা চাই-ই। তবে তা যেন খাওয়া হয় পরিমিতভাবেই। ঈদের দিনের আপ্যায়নে কয়েক রকম ভারী খাবারের রেসিপি দিয়েছেন শাহানা পারভীন।মোরগ পোলাওউপকরণ: হাড়সহ মোরগের মাংস (বড় টুকরা করা) ২ কেজি, গরম ও তরল দুধ ২ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ (আস্ত) ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, টক দই ৪ টেবিল-চামচ।মসলা ও মোরগের স্টক: পানি দেড় লিটার, মোরগের হাড় ৪-৫ টুকরা, শাহি জিরা আধা চা-চামচ, এলাচ (থেঁতো করা) ৪টি, লবঙ্গ ১০-১২টি, গোল মরিচ ১২-১৪টি, তেজপাতা ২টি, দারচিনি ৪ টুকরা। সব উপকরণ জ্বাল দিয়ে পানি দেড় লিটার থেকে ১ লিটার করে ছেঁকে নিতে হবে।পোলাও: পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, কিশমিশ ও বাদামের কুচি ১ টেবিল-চামচ, আলুবোখারা ৭-৮টি, ঘি ১ কাপ, লবণ স্বাদমতো, মাওয়া (গুঁড়া করা) আধা কাপ।প্রণালি: মাংস ধুয়ে দই ও বাটা মসলা মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজের কুচি একটু ভেজে মাখানো মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে হবে এবং অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে।চাল ধুয়ে পানি ঝরাতে হবে। মাংস রান্না করার সসপ্যানে মুরগির স্টক দিয়ে তাতে গুঁড়ো দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে, যেন সব দিকের চাল সমান তাপ পায়। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা, লবণ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে রান্না করা মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও ও মাওয়া দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট দমে রাখতে হবে। সবশেষে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করা যায় মজাদার মোরগ পোলাও।বোরহানিউপকরণ: দই ১ কেজি (৫০০ গ্রাম টক দই ও ৫০০ গ্রাম মিষ্টি দই), সরিষা গুঁড়া ১ টেবিল-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, বিট লবণ ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, সাদা গোল মরিচ গুঁড়া আধা চা-চামচ, পুদিনা পাতাবাটা ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, পানি ১ কাপ।প্রণালি: প্রথমে দই, সরিষা গুঁড়া, পুদিনা পাতাবাটা ও পানি একসঙ্গে মিশিয়ে পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। তারপর বাকি সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে মসৃণ করে ফেটে নিতে হবে। স্বাদমতো চিনি ও লবণ দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করা যায় মজাদার বোরহানি।কলিজার দো-পেঁয়াজাউপকরণ: খাসির কলিজা ৫০০ গ্রাম, আলু ৪টি (মাঝারি), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, এলাচ ৪টি (থেঁতো করা) দারচিনি ৩ টুকরা, তেজপাতা ২টি, দুধ আধা কাপ, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।প্রণালি: প্রথমে কলিজা ডুমো করে কেটে ভালো করে ধুয়ে দুধ, লবণ, আদা-রসুনবাটা দিয়ে মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট। আলু ডুমো করে কেটে হলুদ ও লবণ মাখিয়ে লাল করে ভেজে তুলে রাখতে হবে। ১ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে ভাজা জিরার গুঁড়া ছাড়া বাকি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে দুধসহ কলিজা মসলায় দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট। সেদ্ধ হলে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করা যায়।জর্দা সেমাইউপকরণ: সেমাই ২৫০ গ্রাম, চিনি ২ কাপ, ঘি আধা কাপ, চালকুমড়ার মোরব্বা কুচি ১ টেবিল-চামচ, এলাচ ৪টি, দারচিনি ৪ টুকরা, কিশমিশ ও বাদাম কুচি ১ টেবিল-চামচ।প্রণালি: প্রথমে সসপ্যানে ২ টেবিল-চামচ ঘি দিয়ে সেমাই মৃদু আঁচে ভালো করে ভেজে তুলে রাখতে হবে। ২ কাপ চিনিতে আধা কাপ পানি দিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করতে হবে। সসপ্যানে ঘি দিয়ে তাতে দারচিনি, এলাচ ও সেমাই দিয়ে চুলায় বসিয়ে চিনির সিরা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এবং পাঁচ মিনিট ঢেকে মৃদু আঁচে দমে রাখতে হবে। ঘি ওপরে উঠে এলে কাঁটা-চামচ দিয়ে একটু নেড়ে সেমাই আলগা করে দিতে হবে। সবশেষে মোরব্বা, কিশমিশ ও বাদাম ছড়িয়ে দিয়ে পরিবেশন করা যায় সেমাইয়ের জর্দা।মুরগির শাহি কোরমাউপকরণ: মুরগি ৮০০ গ্রাম (৮ টুকরা), আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ৩ টেবিল-চামচ, কাজুবাদামবাটা ১ টেবিল-চামচ, এলাচ ৪টি, দারচিনি ৪ টুকরা, মিষ্টি দই আধা কাপ, লেবুর রস ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, ময়দা ১ টেবিল-চামচ, ফেটানো ডিম অর্ধেকটা, ক্রিম আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, আমন্ড ও কিশমিশ ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল বা ঘি ১ কাপ, তরল দুধ ১ কাপ।প্রণালি: মুরগি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আদা, রসুন, লবণ, ময়দা ও ডিম দিয়ে মাংস মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট। সসপ্যানে আধা কাপ ঘি দিয়ে মাংসের টুকরাগুলো হালকা বাদামি করে ভেজে তুলে রাখতে হবে। সসপ্যানে আরও কিছু ঘি দিয়ে তাতে পেঁয়াজবাটা কাজুবাদামবাটা, মিষ্টি দই, দারচিনি, এলাচ, আদা, রসুন ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে তাতে ভাজা মুরগির মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে দুধ দিতে হবে। ভালো করে নেড়ে সব মসলা মিশিয়ে ঢেকে রাখতে হবে ১০ মিনিট। মাংস সেদ্ধ হলে লেবুর রস, চিনি, কাঁচা মরিচ ও ক্রিম দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। বাদাম কুচি, কিশমিশ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায়।ম্যাকারনি সালাদউপকরণ: ম্যাকারনি ২৫০ গ্রাম, সেদ্ধ চিংড়ি মাছ ১০০ গ্রাম, সেদ্ধ ডিম ২টি, সেদ্ধ মুরগির মাংস (লবণ ও আদাবাটা দিয়ে), আধা কাপ, গাজর ৫০ গ্রাম, কাঁচা পেঁপে ৫০ গ্রাম, আলু ১টি, বরবটি ৫০ গাম (সব সবজি লবণ-পানি দিয়ে হালকা সেদ্ধ করা), শসা ১ কাপ, টমেটো ১টি, কাঁচা মরিচ মিহি কুচি ২টি, পেঁয়াজের কুচি ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, মেয়নেজ ৪ টেবিল-চামচ, চিনি ও লবণ স্বাদমতো।প্রণালি: ম্যাকারনি ফুটন্ত পানিতে ১ টেবিল-চামচ তেল ও পরিমাণমতো লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরাতে হবে। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়।