ঈদের নতুন পাঞ্জাবি
পাঞ্জাবি ছাড়া ছেলেদের ঈদ তো ভাবাই যায় না। ঈদে চাই নতুন পাঞ্জাবি। বরাবরের মতো ফ্যাশন হাউসগুলো সাজিয়েছে তাদের পাঞ্জাবির পসরা। পাঞ্জাবির কাপড়ে সুতি ও কিছুটা হালকা কাজের প্রাধান্যই চোখে পড়ছে। তবে সিল্ক, সুতি সিল্ক, খাদি, অ্যান্ডিও রয়েছে। পাঞ্জাবিতে কারচুপির কাজ, গলায় ও হাতে কাজও পাওয়া যাচ্ছে। আঁটসাঁট, খাটো (আকারে ছোট) পাঞ্জাবি এবার তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়। আড়ংনতুন ধরনের নকশায় তৈরি ঐতিহ্যবাহী ও আঁটসাঁট পাঞ্জাবি এনেছে আড়ং, যার নাম ‘জুয়েলড স্টেটমেন্ট’। পাঞ্জাবিতে অক্সিডাইজড মেটালে তৈরি বোতামের ব্যবহার হয়েছে। আরও আছে এমব্রয়ডারিতে অলংকৃত জমকালো ‘পেইজলি প্লেসমেন্টস’। পাঞ্জাবিতে ছোট-বড় কলকা বা পেইজলি মোটিফের ব্যবহার। এ ছাড়া আছে কাফলিংকসহ পাঞ্জাবির সংগ্রহ ‘লিংক ইওর কাফস’। এসব পাঞ্জাবির হাতে কাফলিংক বোতামের ব্যবহার হয়েছে। কাটিং, ভেরিয়েশন, নানা ধরনের কলার, অফ হোয়াইটসহ বিভিন্ন রঙের মসলিন, সিল্ক, তসর, অ্যান্ডি ও সুতি কাপড়ে নকশা করা সব পাঞ্জাবি পাওয়া যাচ্ছে আড়ংয়ে। এমনটাই জানালেন আড়ংয়ের বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই। বাংলার মেলাবাংলার মেলার পণ্য উন্নয়ন ও সম্প্রসারণ কর্মকর্তা এমদাদ হক জানালেন, জয় সিল্ক অ্যান্ডি, খাদি, সুতি, তাতে নিজস্ব বুননে ডবি মাল্টি স্ট্রাইপে লং, মিডিয়াম ও শর্ট পাঞ্জাবি থাকছে। ফুলেল, জ্যামিতিক নকশার কারচুপি, মেশিন এমব্রয়ডারি, কাঁথা স্টিচ, ভরাট কাজ করা হয়েছে খাটো পাঞ্জাবিতে। নানা রকম কাট ও নকশার ব্যবহার আছে এতে। গলায় ও হাতে থাকছে ভিন্নধর্মী কাজ। পাঞ্জাবির পাশাপাশি চুড়িদার ও আলীগড় দুই ধরনের পাজামা পাওয়া যাচ্ছে। ওটু ওটুর ফ্যাশন পরামর্শক আসিফ ইকবাল জানালেন, পাঞ্জাবির কাটিংয়ে রয়েছে ভিন্নতা। লম্বা পাঞ্জাবিতে রয়েছে সিল্ক জামেবার, অ্যান্ডি সিল্ক, ফেন্সি সুতি, যেগুলো মূলত কাটিং ও হাতের কাজে গুরুত্ব দেওয়া হয়েছে। এসেছে ৪০০ নতুন ডিজাইন, যা বসুন্ধরার শোরুমে পাওয়া যাচ্ছে। টিউন ফিট, ট্যাপার ফিট, শর্ট পাঞ্জাবি বেশির ভাগ কাটিং-নির্ভর। উজ্জ্বল রং প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ, এবারের ঈদ গরমকালে। গ্রিন, লাইট গ্রিন ছাড়াও চেকের পাঞ্জাবি রয়েছে। কে ক্র্যাফট কে ক্র্যাফটের স্বত্বাধিকারী ও ডিজাইনার খালিদ মাহমুদ খান জানালেন, এ বছর বেশ কিছু নতুন ডিজাইন ও স্টাইলের পাঞ্জাবি করেছেন তাঁরা। সারা দিন পরার জন্য সাদামাটা কাজ এবং বিশেষ অনুষ্ঠান উপলক্ষে জমকালো ভারী কাজ করা—এই দুই ধরনের পাঞ্জাবি আছে। আদি, সুতি, তাঁত, সিল্ক, মটকা ও অ্যান্ডি কাপড় ব্যবহার হয়েছে।অঞ্জন’সভিন্নমাত্রার কাপড়ের পাশাপাশি ডিজাইনে নতুনত্ব আছে। সুতি, অ্যান্ডি সুতি, অ্যান্ডি সিল্ক কাপড়ে এমব্রয়ডারি, ব্লকপ্রিন্ট করে পাঞ্জাবি করা হয়েছে। খাটো ও লম্বা দুই ধরনের পাঞ্জাবিই আছে। পাঞ্জাবির ডিজাইনে মানিকগঞ্জের ভরাট, জামালপুরের কাঁথা স্টিচ, এমব্রয়ডারির প্রাধান্য বেশি। রাজশাহীর ডুপিয়ান সিল্ক জয় সিল্কের শেরওয়ানিও পাওয়া যায়। লুবনানলুবনানের পরিচালক ও ডিজাইনার নাইমুল হক খান জানান, সব বয়সীর জন্য খাটো, লম্বা দুই ধরনের পাঞ্জাবি আছে। চাহিদার কথা মাথায় রেখে লুবনানে রয়েছে নতুন ডিজাইনের পাঞ্জাবি। আঁটসাঁট ফিটিং ও জিনসের পাঞ্জাবিও আছে। নিত্য উপহারনিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান জানালেন, শিল্পী ও ডিজাইনারদের সব মোটিফ উঠে এসেছে নানা বর্ণে। নরসিংদীর সুতি কাপড়ে তৈরি হয়েছে পাঞ্জাবি। অন্যমেলাঅন্যমেলার ডিজাইনার গোবিন্দ চন্দ্র দাস জানালেন, তরুণ প্রজন্মের জন্য করা হয়েছে ফ্যাশনেবল খাটো পাঞ্জাবি। মেশিন ও হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি কাজের বাহারি, অ্যান্ডি সুতি, সুতি সিল্ক কাপড়ের সব পাঞ্জাবি পাওয়া যাবে। মানশামানশার পরিচালক ও ডিজাইনার ফারহানা তাহের জানালেন, হ্যান্ডলুম কাপড়ে সুতার কাজ, হ্যান্ড এমব্রয়ডারি কারচুপি, কাজের বাহারি, অ্যান্ডি সুতি, সুতি সিল্ক কাপড়ের সব পাঞ্জাবি পাওয়া যাবে মানশায়। এ ছাড়া রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি, মালিবাগ আয়েশা শপিং কমপ্লেক্স-সংলগ্ন, গুলিস্তান, জিপিওর সামনে ভ্রাম্যমাণ দোকানেও সুতি, সিল্ক, অ্যান্ডি, রাজশাহী, টাইডাই, বাটিক ও এমব্রয়ডারি পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। মূল্য ২০০ থেকে ৩০০০ টাকা। এসব বাজার ঘুরে দেখা গেছে, সাদা সুতি পাঞ্জাবি অথবা সাদা সুতায় বিভিন্ন নকশা করা পাঞ্জাবির চাহিদা বেশি। পাঞ্জাবির পাশাপাশি পায়জামাও পাবেন।