ঈদের নানা আয়োজন
আসছে ‘স্বদেশী’একই ছাদের নিচে একসঙ্গে পাওয়া যাবে জনপ্রিয় ১০টি দেশি ফ্যাশন হাউসের পোশাক। আর ফ্যাশন হাউসগুলো হচ্ছে: অন্যমেলা, নবরূপা, ইনডিগো, ম্যাকয়, অ্যাড্রয়েট, স্মার্টেক্স, টাঙ্গাইল শাড়ি কুটির, স্টুডিও এমদাদ, এম ক্র্যাফট এবং শৈল্পিক। ১৯ জুলাই ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আয়োজকেরা। ২৭ জুলাই চালু হচ্ছে ‘স্বদেশী’ নামের এ দোকান। শুরুতে ঢাকার উত্তরায় ৩ নম্বর সেক্টরের রোড-৭, বাড়ি-২৭-এর চতুর্থ ও পঞ্চম তলার প্রায় ১৬ হাজার বর্গফুট জায়গাজুড়ে এটি গড়ে উঠেছে। পরে দেশের বিভিন্ন স্থানে স্বদেশীর শাখা চালু হবে বলে জানান ইনডিগোর প্রধান শৈবাল সাহা। স্বদেশীর নামকরণ করেছেন ডিজাইনার চন্দ্র শেখর সাহা এবং লোগো করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। স্টুডিও এমদাদের প্রধান এবং ডিজাইনার এমদাদ হক বলেন, ‘পোশাক তৈরিতে আমরা দেশীয় তাঁতকে প্রাধান্য দিতে চাই।’ফ্যাশন শো ১৬ জুলাই ঢাকার একটি হোটেলে হয়ে গেল ‘বেক্সিফেব্রিক্স-অন্যদিন ঈদ ফ্যাশন ২০১২’। এর আয়োজন করে পাক্ষিক ম্যাগাজিন অন্যদিন। এদিন প্রদর্শিত হয় দেশে তৈরি নানা নকশার পোশাক। পোশাকে প্রাকৃতিক রঙের ব্যবহার ও দেশের পোশাকশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অরণ্য ফ্যাশন হাউসের ফ্যাশন ডিজাইনার রুবী গজনবীকে সম্মাননা স্মারক ও ২৫ হাজার টাকা তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান। এদিন ফ্যাশন শোতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো টাঙ্গাইল শাড়ি কুটির, কে ক্র্যাফট, নবরূপা, অন্যমেলা, এম ক্র্যাফট, মিয়াবিবি, নিখুঁত ক্র্যাফট, স্মার্টেক্স, কাজী ক্র্যাফট, সালসাবিল, শৈল্পিক, সিনাই, বিবর্তন ও ম্যাকয়। ফ্যাশন শোর পরে যোগ হয় নাচ আর গানের উল্লাস। এ পর্বগুলোতে অংশ নেন শিল্পী শামীম আরা নীপা, শিবলী মহম্মদ, বালাম, কনা ও জুলি। দর্শকদের জন্য ছিল র্যাফল ড্রয়ের আয়োজনও।ঈদ মেলাআত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয়ে একদলনারীর অংশগ্রহণে ১৭ থেকে ১৯ জুলাই ঢাকার দৃক গ্যালারিতে হয়ে গেল ঈদমেলা। দেশি-বিদেশি কাপড়ে তৈরি সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, গয়না ছিল মেলার আয়োজনে। এদিন কথা হয় আনস্টিচড নামের বুটিকের মনিদীপা দাশগুপ্তের সঙ্গে। চারুকলায়পড়াশোনা অভিজ্ঞতাকে পুঁজি করে ঘরে বসে একসময় তৈরি করতে শুরু করলেন সেলাই ছাড়া পোশাক। দেশি কাপড়ে তৈরি বৈচিত্র্যময় পোশাকের জন্য এই মেলায় বেশ সাড়া ফেলেছেন তিনি। এ মেলায়সাড়া ফেলেছিল ফেসবুকের মাধ্যমে বিকিকিনি করার দোকানগুলো।