ঈদের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ২০১৬ উপলক্ষে নতুন পোশাকের সংগ্রহে এসেছে আড়ং। ২৫ আগস্ট রাজধানীর উত্তরায় আড়ংয়ের ফ্ল্যাগশিপ শাখায় আয়োজন করা হয় ফ্যাশন শো। সঙ্গে আমন্ত্রিত অতিথিদের সরাসরি পণ্য দেখে ফরমাশ দেওয়ার সুবিধা রাখা হয়। ঈদ উপলক্ষে এবার হালকার সঙ্গে গাঢ় রঙের মিশ্রণ ঘটেছে তাদের পোশাকে। কিছু পোশাকে থাকছে প্যাস্টেল রঙের ছোঁয়া। পোশাক ছাড়াও ব্যাগ, জুতাসহ নানা ধরনের গয়না মিলবে আড়ংয়ে।