ঈদের পোশাক
শামুকময়ূর ও প্রজাপতি। তার সঙ্গে গোলাপের বাহার। আষাঢ়ের প্রথম কদম ফুল, বর্ষার নীল, অপরাজিতা, গ্রামবাংলার ঝিলে-জলে শাপলা-শালুক, ঘরের চালে দোলে মাধবীলতা। আর এসবই তুলে ধরা হয়েছে ফ্যাশন হাউস শামুকের পোশাকে। ‘শিল্পের সাথে বসবাস’ এমন স্লোগান সঙ্গে নিয়েই ২০০৯-এ শামুকের প্রথম প্রদর্শনী হয় আলিয়ঁস ফ্রঁসেজে। গোড়ার দিকে পোশাকসম্ভারে শুধু শাড়ি থাকলেও এখন মিলবে টি-শার্ট, সালোয়ার-কামিজ, কাফতান, ঘর সাজানোর পণ্য এবং ব্যাগ ও জুতাসহ আরও নানা কিছু। ৬ আগস্ট ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হলো ‘শামুক’-এর চতুর্থ পোশাক প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। প্রদর্শনীর পর এই পোশাকগুলো পাবেন ধানমন্ডি-৭-এর অরচার্ড পয়েন্টে ‘রোদ্দুর’ ফ্যাশন হাউসে।শাহরিনাজ গত জুনে যাত্রা শুরু করে ‘শাহরিনাজ’। ঈদ সামনে রেখে তারা নিয়ে এসেছে বিভিন্ন পোশাক। ঢাকার গুলশান-২-এর ১১৩/এ নম্বর রোডের শাহরিনাজে পাবেন সালোয়ার-কামিজ, শাড়ি ও পাঞ্জাবি। প্রতিষ্ঠানটির ডিজাইনার এবং স্বত্বাধিকারী শাহরিনা হক জানান, ‘কামিজে দেশি এবং পাশ্চাত্যের মিশেলে পাওয়া যাবে নতুন এক লুক। এ ছাড়া পাঞ্জাবিও করেছি সময়টাকে মাথায় রেখে।’ কালো, সবুজ, হলুদ, লালসহ নানা রঙের ব্যবহারে রঙিন পোশাকগুলো। আছে ভেলভেটের কামিজও। তার সঙ্গে পুঁতি, জরির পাড়ের কাজ বলে দিচ্ছে রাতের জমকালো পার্টির জন্য এগুলো বেশ মানানসই।