ঈদের পোশাক আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে ক্র্যাফটঈদে কে ক্র্যাফট এনেছে নতুন নকশার পোশাক। শীত আসছে বলে কাপড়, রং, নকশা—সবকিছুতেই আছে ভিন্নতা। শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, পাঞ্জাবি, শার্ট, শিশুদের পোশাকও পাওয়া যাবে কে ক্র্যাফটের সব শাখায়।চরকাটাঙ্গাইল তাঁত, হাফসিল্ক, মসলিন কাপড়ের প্রাধান্যে নতুন নকশার শাড়ি এনেছে চরকা। নানা রকম পাড় ব্যবহার করা হয়েছে এসব শাড়িতে। তা ছাড়া সালোয়ার-কামিজ, ফতুয়া ও পাঞ্জাবি পাওয়া যাবে।ডিজাইন রুটসখাদি ও তাঁতের কাপড়ের প্রাধান্যে পোশাক এনেছে ডিজাইন রুটস। গাঢ় রং ব্যবহার করা হয়েছে এসব পোশাকে। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ও পাঞ্জাবি পাওয়া যাবে। ট্রেন্ডজট্রেন্ডজে পাওয়া যাবে নতুন নকশার শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, কুর্তা, পাঞ্জাবি। এ ছাড়া রয়েছে পুরুষের নানা রকম শার্ট, প্যান্ট, বেল্ট, টাই ইত্যাদি।