ঈদের পোশাক আয়োজন
এম ক্রাফটএম ক্রাফটের পোশাকে নেট ও কাতান কাপড় ব্যবহার করা হয়েছে। সাদা ও উজ্জ্বল রঙের প্রাধান্য দিয়ে এসব সালোয়ার-কামিজে অ্যাপ্লিক, এমব্রয়ডারি ও কারচুপির কাজ করা হয়েছে।সানমুনএখানে ছেলেদের শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, ব্লেজার পাওয়া যাবে। নানা রকম চেক কাপড়ের প্রাধান্য বেশি।আবর্তনসুতি ও সিল্ক কাপড়ে তৈরি করা হয়েছে আবর্তনের বেশির ভাগ পোশাক। গলা ও কামিজের নিচের অংশে করা হয়েছে নানা রকম কারুকাজ।ফড়িংপোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে মেরুন, লাল, কালো, সাদা, নীল, গোলাপি, হলুদ, গোল্ডেন, টিয়া, কমলা, সবুজ, আকাশি প্রভৃতি। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, সেপ্র, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি মাধ্যমে।বাসন্তীসালোয়ার-কামিজে নানা রকম লেস ও কাতান কাপড় ব্যবহার করা হয়েছে। ওড়না ও সালোয়ারে ব্লকপ্রিন্ট করা হয়েছে। সোনালি, মেরুন, লাল, নীল ইত্যাদি রং ব্যবহার করা হয়েছে।শৈল্পিকপোশাকে ব্যবহার করা হয়েছে মেরুন, লাল, গোলাপি, সবুজ, নীল, হলুদ, গোল্ডেন, টিয়া, সাদা প্রভৃতি রং। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লকপ্রিন্ট, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি মাধ্যমে।তহু’সপোশাকে থ্রি কোয়ার্টার এবং ফুল স্লিভ ব্যবহার করা হয়েছে। শার্টে কলার, হাইনেক ইত্যাদি ব্যবহার করা হয়েছে। এড্রয়েটপোশাকে ব্যবহার করা হয়েছে টাঙ্গাইলের সুতি, রাজশাহীর টিস্যু, মানিকগঞ্জের অ্যান্ডি সুতি, নরসিংদীর সুতি, চাঁপাইনবাবগঞ্জের সিল্ক, নারায়ণগঞ্জের জামদানি প্রভৃতি কাপড়। পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্র্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি মাধ্যমে।লাল সাদা নীল হলুদলাল সাদা নীল হলুদ তৈরি করেছে তাঁতের শাড়ির পাশাপাশি সিল্কের থানের ওপর নকশা করা শাড়ি। আমও রয়েছে অ্যান্ডি সুতি, তাঁত, সিল্ক ও খাদি কাপড়ের সালোয়ার-কামিজ, ফতুয়া। একই কাপড়ে ছেলেদের জন্য তৈরি করা হয়েছে ফতুয়া আর পাঞ্জাবি।