ঈদের পোশাকে ছোটদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের পোশাকের নকশাও ছিল নজরকাড়া। তৃতীয় কালার এনজেল। মডেল: ফামিন,ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম সুলতানাস ড্রিম। মডেল: ফাবিহা, দ্বিতীয় এ বি ক্রিয়েশন। মডেল : তারান্নুম নাওয়ার,যুগ্মভাবে প্রথম কালেকশন বুটিকস। মডেল: তিতলি
শিশুদের পোশাকের নকশাও ছিল নজরকাড়া। তৃতীয় কালার এনজেল। মডেল: ফামিন,ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম সুলতানাস ড্রিম। মডেল: ফাবিহা, দ্বিতীয় এ বি ক্রিয়েশন। মডেল : তারান্নুম নাওয়ার,যুগ্মভাবে প্রথম কালেকশন বুটিকস। মডেল: তিতলি

ঈদের আনন্দ বেশি বাড়ি ছোট সদস্যদের। পরিবারে আগেভাগে কেনা হয় ছোটদের পোশাক। আর পোশাক নিয়ে সে কী উচ্ছ্বাস তাদের! নগরের বিপণিকেন্দ্র ও বুটিক হাউসগুলোতে শিশুদের পোশাক বিক্রিও চলছে দেদার। ঈদবাজারে শিশুদের জন্য এসেছে নতুন ডিজাইনের নানা পোশাক।

কয়েকটি ফ্যাশন হাউস ঘুরে দেখা গেল, এবার আবহাওয়া বুঝে আরামদায়ক কাপড়ের পোশাকের প্রাধান্য। তবে পোশাকে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং। মেয়েশিশুদের জন্য হাল আমলের রকমারি সুতির টু-পিস, থ্রি-পিস, স্কার্ট-টপ এবং এক ছাঁটের ফ্রকের বড় সংগ্রহ রয়েছে। পোশাকের প্যাটার্নে রয়েছে ওয়েস্টার্ন ধাঁচ।

ফ্যাশন হাউস ওয়েল লাইফ স্টাইলের জ্যেষ্ঠ ডিজাইনার মো. সেলিম উদ্দিন বলেন, ‘আবহাওয়ার কথা মাথায় রেখে শিশুদের আরামের জন্য মনোযোগ দেওয়া হয়েছে আরামের দিকটা। বেশির ভাগ পোশাক সুতির। এ ছাড়া লিনেন, সিল্ক, ভয়েল, বেক্সি ভয়েল ও জর্জেটের কালেকশনও রয়েছে।’

নগরের বিভিন্ন বিপণিকেন্দ্রে এ বছর শিশুদের জন্য নতুন আসা ‘ক্যাপ’ কিংবা ‘কঞ্চু’ নামের একটি পোশাকের বেশ কদর দেখা গেল। নগরের আফমি প্লাজার শিশুদের পোশাক বিক্রয়কেন্দ্র ‘সায়মা’র ব্যবস্থাপক মো. এমরান জানালেন, শিশুদের ফ্রক কিংবা কুর্তার ওপরের অংশে ক্যাপের মতো আলাদা একটি পার্ট বসানো থাকে বলে এই পোশাকের নাম ‘ক্যাপ’। এবার এই পোশাকটি বেশ ভালোই বিক্রি হচ্ছে বলে জানালেন তিনি। প্রতিটি ‘ক্যাপ’ পোশাক মানভেদে ১,২০০ থেকে ৭,০০০ টাকায় পাওয়া যাচ্ছে।

 এ ছাড়া রয়েছে অর্ধেক হাতা অথবা হাতাকাটা ফ্রক। বিক্রি হচ্ছে গাউন, লেহেঙ্গা, লং স্কার্ট, শর্ট স্কার্ট ও নানা ডিজাইনের পার্টি ফ্রক। শিশুদের সাধারণ ফ্রকের দাম ২৫০ থেকে ২,০০০ টাকা, টু-পিস এবং থ্রি-পিস ৫০০ থেকে ৩,০০০, পার্টি ফ্রক ৫০০ থেকে ৩,০০০ ও ওয়েস্টার্ন পোশাকের দাম পড়বে ৮০০ থেকে ৫,০০০ টাকা। ছেলেদের জন্য কটিসহ পাঞ্জাবি ও চুড়িদার পায়জামা এবারের ট্রেন্ড। সঙ্গে ভালোই বিক্রি হচ্ছে চেক আর ডোরাকাটা হাফহাতা শার্ট, টি-শার্ট ও ফতুয়া।