ঈদের রাতে জম্পেশখাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন সকালথেকেই শুরু হয় খাওয়াদাওয়া, নিজের বাড়িতেই হোক আর বেড়াতে গিয়েই হোক।তবু রাতের খাবারটা হওয়া চাই জম্পেশ।রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌসসাদা পোলাও [১০-১২ জনের জন্য]উপকরণ: পোলাওয়ের চাল ৪ কাপ, দারচিনি ৪ টুকরা, পানি ৬ কাপ, এলাচ ৪টি, দুধ ১ কাপ, লবঙ্গ ৪টি, টকদই সিকি কাপ, তেজপাতা ২টি, ঘি ১ কাপ, কাঁচামরিচ ৮টি, আদাবাটা ১ চা-চামচ, মাওয়া সিকি কাপ, রসুনবাটা আধা চা-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ, কেওড়া ১ টেবিল-চামচ, লবণ ১ টেবিল-চামচ, কিশমিশ ২ টেবিল-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, চিনি ১ চা-চামচ ও পেস্তা বাদামের কুচি ১ টেবিল-চামচ। প্রণালি: চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবে। ঘি গরম করে পেঁয়াজ বেরেস্তা করে ওঠাতে হবে। ওই ঘিয়ের মধ্যে সব বাটা মসলা ও গরম মসলা, তেজপাতা, লবণ দিয়ে সামান্য কষিয়ে দই ও গরম পান দিয়ে চাল দিতে হবে। পানি সামান্য শুকিয়ে এলে দুধ, চিনি, কিশমিশ ও মাওয়া দিয়ে দমে রাখতে হবে। কাঁচামরিচ, কেওড়ার পানি ও কিছু বেরেস্তা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে ২০-২৫ মিনিট দমে রাখতে হবে।লবণ লাচ্ছি[৫ জনের জন্য]উপকরণ: সাদা টকদই ৫ কাপ, বিটলবণ ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, সুগন্ধি লেবুর রস আধা কাপ, চিনি ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ ও বরফকুচি ২ কাপ।প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে পরিবেশন করতে হবে।কাটা মসলার মাংস [১০-১২ জনের জন্য]উপকরণ: গরুর মাংস দেড় কেজি, পেঁয়াজকুচি আধা কেজি, আদাকুচি ২ টেবিল-চামচ, রসুনকুচি ১ টেবিল-চামচ, শুকনা মরিচ ৩-৪টি, দারচিনি ৬ টুকরা, এলাচ ৬টি, তেজপাতা ৩-৪টি, তেল আধা কাপ, লবণ স্বাদমতো ও চিনি সিকি চা-চামচ।প্রণালি: শুকনা মরিচ প্রতিটি কয়েক টুকরা করে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে আধা ঘণ্টা রেখে তারপর মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে। মাংস সেদ্ধ না হলে পরিমাণমতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল তেলের ওপর এলে চুলা থেকে নামাতে হবে। হাঁড়িয়া কাবাব [১০-১২ জনের জন্য]উপকরণ: গরু বা খাসির মাংস ১ কেজি, তেজপাতা ১টি, টকদই সিকি কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজের কুচি আধা কাপ, লেবুর রস ১ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৬-৭টি, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা পেঁপেবাটা ১ টেবিল-চামচ, ধনেবাটা ১ টেবিল-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, জিরাবাটা ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, বেরেস্তা সিকি কাপ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, তেল আধা কাপ, জায়ফল-জয়ত্রি আধা চা-চামচ, দারচিনি ২ টুকরা, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ ও লবঙ্গ ২ টুকরা। প্রণালি: মাংস পাতলা করে কেটে সব বাটা মসলা ও দই দিয়ে মাখিয়ে এক থেকে দেড় ঘণ্টা রাখতে হবে। চুলায় দেওয়ার আগে মাখানো মাংস লবণ ও পেঁপেবাটা দিয়ে আবার মাখাতে হবে। চুলার তেল গরম করে পেঁয়াজকুচি হালকা বাদামি রং করে ভেজে তাতে মাংস, তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে কষাতে হবে। মাংস তেলের ওপর এলে লেবুর রস, কাঁচামরিচ, জয়ত্রি-জায়ফলের গুঁড়া, গরম মসলার গুঁড়া, বেরেস্তা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।শাহি ফিরনি[১২-১৪ জনের জন্য]উপকরণ: পোলাওয়ের চাল ১ কাপ, দুধ ২ লিটার, কনডেন্সড মিল্ক ১টি, দারচিনি ৪ টুকরা, এলাচ ২টি, কেওড়া ১ টেবিল-চামচ, কিশমিশ ২ টেবিল-চামচ, পেস্তা বাদামের কুচি ২ টেবিল-চামচ, মাওয়া গুঁড়া ৪ টেবিল-চামচ, চিনি আধা কাপ ও জাফরান আধা চা-চামচ। প্রণালি: পোলাওয়ের চাল ১ ঘণ্টা ভিজিয়ে রেখে আধা বাটা করে দুধ দিয়ে জ্বাল দিতে হবে। চাল সেদ্ধ হলে চিনি, কনডেন্সড মিল্ক, দারচিনি, এলাচ দিতে হবে। কিছুক্ষণ পর কিছুটা কিশমিশ, পেস্তা বাদামের কুচি দিতে হবে। ঘন হয়ে গেলে কেওড়া জাফরানের সঙ্গে মিলিয়ে ফিরনিতে দিয়ে নামাতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে মাওয়া, কিশমিশ, পেস্তা বাদামের কুচি দিয়ে সাজিয়ে ঠান্ডা করে শাহি ফিরনি পরিবেশন করতে হবে। খাসির গ্লাসি [১০ জনের জন্য] উপকরণ: খাসির রানের নলির হাড়সহ মাংস ১০ টুকরা (দেড় কেজি), বড় আলু (৪ টুকরা কর কাটা) ৪টি, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, ধনেবাটা ১ চা-চামচ, পেস্তাবাটা ১ টেবিল-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ, দুধ ১ কাপ, কাঁচামরিচ ৮-১০টি, সদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, টকদই ১ কাপ, লবণ পরিমাণমতো, ঘি এক কাপের সামান্য বেশি, মাওয়া ২ টেবিল-চামচ, এলাচ ৪টি, দারচিনি ৪ টুকরা, তেজপাতা ২টি, মিষ্টি দই ২ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ২ কাপ, জায়ফল-জয়ত্রির গুঁড়া আধা চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, গোলাপজল ১ চা-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ।প্রণালি: মাংস, পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, ধনেবাটা, সাদা গোলমরিচের গুঁড়া, জায়ফল-জয়ত্রির গুঁড়া, টকদই সিকি কাপ ও ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। এরপর এতে লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা দিতে হবে। ১ কাপ ঘি গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে, মসলা মাখানো মাংস দিয়ে কষাতে হবে। মাংস কয়েকবার কষিয়ে আলু দিয়ে দিন। এবার ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে মিষ্টি দই, দুধ, পোস্তদানাবাটা, পেস্তাবাটা দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে কাঁচামরিচ, গরম মসলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। কড়াই মুরগি [৬-৭ জনের জন্য]উপকরণ: মুরগি ১টি (১ কেজি), পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টমেটো সস ৪ টেবিল-চামচ, পেঁয়াজবাটা ৩ টেবিল-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচ ভেজে গুঁড়া করা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, টকদই সিকি কাপ, মিষ্টি দই ২ টেবিল-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়িত্রীর গুঁড়া সিকি চা-চামচ, কারি পাউডার ১ চা-চামচ, ঘি সিকি কাপ, তেল আধা কাপ, মাখন ২ টেবিল-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ ও বাদামবাটা ১ টেবিল-চামচ। প্রণালি: মুরগি মাঝারি টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ ও সামান্য লবণ মাখিয়ে রাখতে হবে। তেল, ঘি গরম করে পেঁয়াজ বেরেস্তা করে সব বাটা মসলা কষিয়ে মুরগি দিয়ে কষাতে হবে। সব গুঁড়া মসলা, টকদই ও মিষ্টি দই দিয়ে কষাতে হবে। মাংস সেদ্ধ হওয়ার জন্য অল্প করে গরম পানি দিয়ে কষাতে হবে। বাদামবাটা দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে তেলের ওপর এলে টমেটো সস দিয়ে নামাতে হবে। ছোট লোহার কড়াই আধা ঘণ্টা করে বেশি জ্বালে চুলায় রাখতে হবে। গরম কড়াইয়ে মাখন দিয়ে সব উপকরণ ঢেলে চুলা বন্ধ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিবেশন করতে হবে। পাস্তা সালাদ [৮-১০ জনের জন্য]উপকরণ: মুরগির বুকের মাংস টুকরো করে কাটা ১ কাপ, পাস্তা দেড় কাপ, পেঁয়াজপাতা আধা কাপ, বিন স্প্রাউট আধা কাপ, পুদিনাপাতার কুচি সিকি কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচের কুচি ১ চা-চামচ, মেয়োনেজ আধা কাপ, টমেটোর সস ৩ টেবিল চামচ, পেঁয়াজের মোটা কুচি আধা কাপ, তেল ৩ টেবিল-চামচ, সয়া সস ১ টেবিল-চামচ, আদাবাটা ১ চা-চামচ, টমেটো টুকরা করে কাটা আধা কাপ ও গাজর কুচি করে কাটা ১ কাপ।প্রণালি: মুরগির মাংস, আদাবাটা ও সয়া সস মাখিয়ে ২০ মিনিট রাখতে হবে। তেল গরম করে মাখানো মাংস দিয়ে ভাজতে হবে। মাংসের রং সাদা হয়ে এলে পেঁয়াজকুচি, বিন স্প্রাউট, লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। পাস্তা লবণপানিতে সেদ্ধ করে পানি ঝরাতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন। বেগুনের খাট্টা [৮ জনের জন্য]উপকরণ: বেগুন মাঝারি টুকরো করে কাটা ৪ কাপ, তেঁতুলের মাড় সিকি কাপ, চিনি বা গুড় আধা কাপ বা পরিমাণমতো, লবণ পরিমাণমতো, হলুদের গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ টেলে গুঁড়া করা ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুন ছেঁচা ১ টেবিল-চামচ, পাঁচফোড়ন ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, তেজপাতা ১টা, তেল ভাজার জন্য পরিমাণমতো ও সরষের তেল ৪ টেবিল-চামচ। প্রণালি: বেগুনে লবণ মাখিয়ে ১ ঘণ্টা ঢেকে রাখতে হবে। অল্প তেল দিয়ে বেগুন হাল্কা ভেজে ওঠাতে হবে। সরষের তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে রসুন ছেঁচা দিয়ে বাকি সব মসলা দিয়ে কষাতে হবে। তেজপাতা ও দারচিনি দিয়ে দেড় কাপ পানি, তেঁতুলের মাড়, লবণ, চিনি দিয়ে ফুটে উঠলে ভাজা বেগুন দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। ঝোল শুকিয়ে তেলের ওপর এলে নামাতে হবে। খাট্টা বেগুনে নিজের স্বাদমতো তেঁতুল, চিনি, লবণ ও মরিচ দেওয়া যায়। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি ও পরোটার সঙ্গে পরিবেশন।