ঈদের রেসিপি পাঠিয়ে জিতে নিন পুরস্কার
আসছে ঈদুল আজহা। এ উপলক্ষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ড রাঁধুনীর সহযোগিতায় প্রথম আলো আয়োজন করছে পাঠকের রেসিপি প্রতিযোগিতার। মাংস ও মিষ্টান্ন—এই দুই বিভাগে পাঠকেরা অংশ নিতে পারবেন প্রতিযোগিতায়। চাইলে একাধিক রেসিপিও পাঠাতে পারবেন।
পুরস্কার
মাংস ও মিষ্টান্ন—দুই বিভাগেই রয়েছে তিনটি করে পুরস্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে যথাক্রমে ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন ও জুসার।
রেসিপি পাঠানোর নিয়ম
l রান্নার উপাদান আর রান্না করার প্রণালি সুনির্দিষ্ট করে লিখতে হবে।
l রান্না করা খাবারের একটি ছবি পাঠাতে হবে। আরেকটি ছবি খাবারসহ আপনার।
l চাইলে ভিডিও পাঠানো যাবে। সময়সীমা হবে সর্বোচ্চ পাঁচ মিনিট।
l কেবল নির্বাচিত রেসিপিগুলোই প্রথম আলো অনলাইনে প্রকাশ করা হবে।
l অনলাইনে পাঠকের ভোটের ভিত্তিতে বাছাই করা হবে সেরা বিজয়ীদের।
পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নম্বরসহ রেসিপি পাঠাতে হবে
৩১ আগস্ট ২০১৭-এর মধ্যে।
প্রতিযোগিতায় অংশ নিতে দেখুন এই
ওয়েবসাইট: http://service.prothom-alo.com/recipe