ঈদের সকালে নাশতার টেবিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমাই ছাড়া কি ঈদ হয়? সকালের নাশতায় সেমাই তো থাকবেই।সঙ্গে ঝালটাও চাই।রেসিপি দিয়েছেন শাহানা পারভিনদুধ সেমাইউপকরণ: দুধ ১ লিটার, সেমাই ১ কাপ, চিনির সিরা ১ কাপ, ঘি ১ টেবিল-চামচ, বাদামকুচি ১ টেবিল-চামচ, কিশমিশ ১ টেবিল-চামচ।প্রণালি: সেমাই ঘি দিয়ে ভেজে নিতে হবে। দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিয়ে সেমাই ও চিনি দিন। সেমাইয়ে দুধ মিশে গেলে বাদামকুচি ও কিশমিশ দিন।মিনি পরোটা ও মাংসউপকরণ: ময়দা ৩ কাপ, গুঁড়ো দুধ ৩ টেবিল-চামচ, বাটার অয়েল ৪ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, চিনি ১ টেবিল-চামচ, কুসুম গরম পানি প্রয়োজনমতো, তেল ভাজার জন্য। প্রণালি: ময়দা, গুঁড়ো দুধ, চিনি বাটার অয়েল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কুসুম গরম পানি দিয়ে ময়দা মাখিয়ে নিতে হবে। ময়দা যখন নরম হবে তা থেকে ১০টি লেচি কেটে নিতে হবে। ছোট ছোট রুটি বানিয়ে তাতে তেল ও শুকনো ময়দা ছিটিয়ে রোল করে নিন। পরে ছোট পরোটা/লুচি আকারে বেলে তেল দিয়ে ভেজে নিন।মাংসউপকরণ: হাড় ছাড়া গরুর মাংস ১ কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি ১ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, দারুচিনি ৪ টুকরো, এলাচ ৪টি, গোলমরিচ ৭-৮টি, লবঙ্গ ৭-৮টি, টমেটো সস ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, টকদই ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, জিরা গুঁড়া সামান্য, কাঁচা মরিচ ৫-৬টি।প্রণালি: ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করতে হবে। তারপর একটি সসপ্যানে তেল গরম করে তাতে মেরিনেট করা মাংস ঢেলে দিন। একটু কষে এক কাপ গরম পানি দিয়ে মৃদু আঁচে ৩০ মিনিট চুলার আগুনে মাঝে মাঝে মাংস নেড়ে দিতে হবে। মাংস সেদ্ধ হলে নামিয়ে পরোটার সঙ্গে পরিবেশন করুন গরম গরম।চিকেন ভেজিটেবল রোলউপকরণ: ক. চিকেন কিমা ১ কাপ, গাজরকুচি ২ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া আধা টেবিল-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য যতটুকু লাগে। খ. প্যান কেক তৈরি করতে লাগবে ময়দা ১ কাপ, আতপ চালের গুঁড়া ১ কাপ, ডিম ১টি, লবণ পরিমাণমতো এবং প্রয়োজনমতো পানি। গ. ভাজার জন্য টোস্টের গুঁড়া ১ কাপ, ফেটানো ডিম ১টি, তেল ভাজার জন্য পরিমাণমতো।প্রণালি: ক. উপকরণগুলো দিয়ে একটি পুর তৈরি করে নিতে হবে। খ. উপকরণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এক হাতা করে গোলা ছড়িয়ে দিতে হবে। মাঝখানে পুর দিয়ে রোল তৈরি করতে হবে। গ. উপকরণ দিয়ে ফেটানো ডিম দিয়ে টোস্টের গুঁড়া মেখে ডুবো তেলে বাদামি রং করে ভেজে পরিবেশন করুন।ডিম চপউপকরণ: সেদ্ধ ডিম ৫টি, সেদ্ধ আলু ৫টি মাঝারি, গরম মসলা গুঁড়ো এক টেবিল-চামচ, ধনেপাতা কুচি ১ চা-চামচ, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল-চামচ, ফেটানো ডিম ২টি, টোস্টের গুঁড়ো ১ কাপ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য যতটুকু লাগে।প্রণালি: সেদ্ধ ডিম ও তেল ছাড়া বাকি উপকরণ দিয়ে একটি মণ্ড তৈরি করতে হবে। এবং পাঁচ ভাগে ভাগ করে নিন। তার মাঝখানে সেদ্ধ ডিম দিয়ে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। এরপর টোস্টের গুঁড়ো মেখে ডুবো তেলে ভেজে তুলুন। সস দিয়ে পরিবেশন করুন।