ঈদের সকালে সতেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন সকালে নাশতায় আনতে পারেন ভিন্নতা। বাড়িতেই বানিয়ে নিতে পারেন মজাদার নানা পানীয়। সেমাই, মিটবল, চটপটি-ফুচকা—এসব পদই তৈরি করতে পারেন ভিন্ন ঢঙে। দুই পদের পানীয় দেখুন এখানে। পরের পৃষ্ঠায় নাশতার নানা পদ। রেসিপি দিয়েছেন ফারজানা হালিম হাই।লেবু-পুদিনার ঠান্ডাউপকরণ: যেকোনো পানীয় সোডা ১ ক্যান, চিনির সিরাপ ১ টেবিল-চামচ, লেবু কিউব ৫-৬ টুকরা, পুদিনাপাতা অল্প, বরফ ৫-৬ টুকরা।প্রণালি: সবকিছু একসঙ্গে মিলিয়ে গ্লাসে ঢেলে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে হবে।কমলার শরবতউপকরণ: কমলা বা মাল্টা (মিহি কুচি) আধা কাপ, চিনির সিরাপ ২ চা-চামচ, যেকোনো পানীয় সোডা ১ ক্যান ও বরফ ৫-৬ টুকরা।প্রণালি: সব একসঙ্গে মিলিয়ে বড় গ্লাসে ঢেলে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে হবে।