
ঈশিকা খান মডেল ও অভিনয়শিল্পী। মা খাদিজা খানম চাকরিজীবী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক ভালো লাগে?
ঈশিকা খান: সালোয়ার-কামিজ। বিশেষ বিশেষ দিনে শাড়ি পরি।
মা: সিল্ক ও জর্জেটের শাড়ি।
২. কোন ধরনের খাবার পছন্দ?
ঈশিকা খান: ভাতের সঙ্গে আলুভর্তা, ডাল, বেগুন ভাজি ও গরুর মাংসের ভুনা।
মা: ভাত-মাছ। মাছের মধ্যে ইলিশ ও বেলে মাছ পছন্দ।
৩. বারবার দেখতে ইচ্ছা করে যে সিনেমা...
ঈশিকা খান: ট্রয়, মনপুরা ও কাভি খুশি কাভি গাম।
মা: বেদের ময়ে জোসনা ও বীরজারা।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
ঈশিকা খান: ভারতের আগ্রা ও বাংলাদেশের সিলেট।
মা: ভারতের দিল্লি, আগ্রা ও কলকাতা।
৫. প্রিয় সংগীতশিল্পী...
ঈশিকা খান: তাহসান, অর্ণব, তপু, ন্যান্সি, অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল।
মা: এন্ড্রু কিশোর, কনকচাঁপা, কুমার শানু ও অলকা ইয়াগনিক।
৬. প্রিয় লেখক?
ঈশিকা খান: হুমায়ূন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর ও সুনীল গঙ্গোপাধ্যায়।
মা: হুমায়ূন আহমেদ ও কাজী নজরুল ইসলাম।
৭. প্রিয় রং...
ঈশিকা খান: নীল, কালো ও লাল।
মা: সাদা ও গোলাপি।