উইকিপিডিয়াতে পাই সবকিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আমরা কথা বলব এমন এক ওয়েবসাইট নিয়ে, শিক্ষার্থীদের জন্য যা হয়ে উঠেছে আশীর্বাদস্বরূপ। একসময় ছিল, যখন কোনো কিছুর ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চাইলে বিশ্বকোষের মোটা মোটা বই খুঁজতে হতো। কিন্তু এখন পুরো বিশ্বকোষই অনলাইনে ফ্রি পাওয়া যায়, যেখান থেকে মুহূর্তের মধ্যেই আমরা যেকোনো কিছুর ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে পারি। মজার ব্যাপার হলো, এ সবকিছুই এখন বাংলাতেও পাওয়া সম্ভব, তাও আবার মোবাইল ব্রাউজার ব্যবহার করেই। এই সাইটের আড্রেস হলো: En.m.wikipedia.org (ইংরেজির জন্য) এবং bn.m.wikipedia.org (বাংলার জন্য)। মনে রেখো, Opera Mini ব্রাউজারের এই সাইটটি ডিফল্ট হিসেবেই থাকে।এসো দেখি, কত সহজে Wikipedia-তে আমরা যেকোনো বিষয়ের বিস্তারিত তথ্য কত সহজে খুঁজে পেতে পারি।