উইকিপিডিয়ার জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার দশম জন্মদিন উদ্যাপন করেছে চট্টগ্রাম উইকিপিডিয়া সমন্বয় পরিষদ। ১৫ জানুয়ারি চেরাগি পাহাড়ের দৃষ্টি কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উইকিপিডিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনীর হাসান, পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুদ বকুল, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার, সৌমিত্র পালিত, মোমিনুর রহমান, ইরফান নেওয়াজ খান, বনকুসুম বড়ুয়া, ফারিয়া মাহেজবীন ও কবি কামরুল হাসান। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয় এবং উইকিপিডিয়া সমন্বয় পরিষদের সদস্য এমরান হারুনের মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। অনুষ্ঠানে বক্তারা উইকিপিডিয়ায় চট্টগ্রামের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, ব্যক্তিত্ব, স্থাপনা ও পর্যটনশিল্পের গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।