উইকিপিডিয়ায় শাহবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদের সঠিক তথ্য তুলে ধরতে ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতেও রয়েছে নিবন্ধ। বাংলা উইকিপিডিয়ায় ‘২০১৩-র শাহবাগ আন্দোলন’ (http://goo.gl/Ocaaj) শিরোনামের নিবন্ধে তুলে ধরা হচ্ছে তথ্য ও ছবি। যুক্ত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিদের প্রতিবাদের খবরও। এ ছাড়া ইংরেজি উইকিপিডিয়াতেও (http://en.wikipedia.org/wiki/2013_ Shahbag_Protest) রয়েছে বিশেষ নিবন্ধ। পাশাপাশি স্প্যানিশ, ফ্রেঞ্চ, হিন্দি, পোলিশ, তার্কিশ ভাষায় চালু হয়েছে নিবন্ধ। এ ছাড়া উন্মুক্ত ছবির সংগ্রহশালা উইকিমিডিয়া কমন্সে (http://commons.wikimedia.org) নানা ধরনের ছবি আপলোড করে যাচ্ছেন অনলাইন উইকিপিডিয়ান যোদ্ধার।