
চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ইন্সপায়ারড কম্পোনেন্ট-৩–এর যৌথ উদ্যোগে আয়োজিত ট্রেড ফাইন্যান্স শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। ১২ জুন বিকেল চারটায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার। এতে সভাপতিত্ব করেন উইমেন চেম্বারের সহসভাপতি আইভি হাসান। ওমর কায়সার বলেন, সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় চিটাগাং উইমেন চেম্বার আজ চট্টগ্রামের নারীদের শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্সপায়ারড কম্পোনেন্ট-৩–এর বাণিজ্যিক ব্যাংক প্রশিক্ষণ বিশেষজ্ঞ লেইফ এন্ডারসন।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রশিক্ষণ কোর্সের বিশেষজ্ঞ প্রশিক্ষক এ টি এম নেছারুল হক। নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন উইমেন চেম্বারের পরিচালক রেখা আলম চৌধুরী। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে ৩১ জন উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কোর্সে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন। বিজ্ঞপ্তি।