উখিয়ায় কৃষক লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২৩ আগস্ট বিকেলে উখিয়া স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। 
রাজাপালং ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, কক্সবাজার শহর আওয়ামী লীগের সহসভাপতি নজিবুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে মোসলেহ উদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক করে রাজাপালং ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়।