উখিয়ায় শিক্ষার্থীদের মধ্যে মশারি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উখিয়ায় শিক্ষার্থীদের মধ্যে মশারি বিতরণ করা হচ্ছে
উখিয়ায় শিক্ষার্থীদের মধ্যে মশারি বিতরণ করা হচ্ছে

কক্সবাজারের উখিয়া উপজেলার নুরুল ইসলাম চৌধুরী-গোলজার বেগম উচ্চবিদ্যালয় ও গোলজার বেগম কিন্ডারগার্টেনের দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে ১৬ সেপ্টেম্বর দুপুরে মশারি বিতরণ করা হয়েছে। পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের মশার উৎপাত থেকে রক্ষার জন্য স্থানীয় রাজাপালং ইউনিয়ন পরিষদ এই উদ্যোগ নেয়।
এ উপলক্ষে নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়ার সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, অ্যাডভোকেট এ টি এম রশিদ, শিক্ষক গোপাল কৃষ্ণ ধর, জান্নাতুল ফেরদৌস, হাজেরা সোলতানা, জহির হোছাইন চৌধুরী, শহিদুল ইসলাম প্রমুখ।