উখিয়া উচ্চবিদ্যালয়ে বিতর্ক ক্লাব গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গত ৩০ এপ্রিল বিতর্ক ক্লাব গঠন করা হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় এক সভা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, মহসিনা বড়ুয়া, বিতর্ক ক্লাবের সমন্বয়কারী শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় দশম শ্রেণীর ছাত্রী দীপান্বিতা মল্লিককে সভাপতি, নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইব্রাহীমকে সহসভাপতি, রিদুয়ান আজিজকে সাধারণ সম্পাদক, অষ্টম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আল নোমানকে সহসাধারণ সম্পাদক, নবম শ্রেণীর ছাত্রী তমা দাশকে সাংগঠনিক সম্পাদক, তাসনিম সালসাবিলকে সাংস্কৃতিক সম্পাদক, অষ্টম শ্রেণীর ছাত্র মুস্তারি আল রাজীকে দপ্তর সম্পাদক, চন্দ্রা বড়ুয়াকে ক্রীড়া সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট বিতর্ক ক্লাব গঠন করা হয়। কমিটির উপদেষ্টারা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, শিক্ষক হাবিবুর রহমান ও মহসিনা বড়ুয়া।