উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গত ২৭ ফেব্রুয়ারি আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল রহমান, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম মোক্তার আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক।
বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক তহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা আনোয়ার হোছেন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, জহুর আহমদ চৌধুরী, ফজল করিম সিকদার, মহিউদ্দিন মুন্সি, দলিলুর রহমান, সিরাজুল হক, ফজল কাদের চৌধুরী, জলিল আহমদ চৌধুরী প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সরওয়ার জাহান চৌধুরীকে সভাপতি ও সোলতান মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি পদে সদস্য নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হবে।