উখিয়ায় কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উখিয়া উপজেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কমিটি গত বৃহস্পতিবার গঠন করা হয়। এ উপলক্ষে সদর কেজি স্কুল মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হুমায়ুন কবির। সভায় ১১ সদস্যের এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রহমত উল্লাহ, সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আয়ুব খোন্দকার ও সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার।