উখিয়ায় প্রধানমন্ত্রীর জনসভা ৩ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী ৩ সেপ্টেম্বর কক্সবাজারের রামু সফর শেষে উখিয়া আসবেন। উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। তাঁর এই সভা সফল করতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।২১ আগস্ট উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান ওরফে বদি। সভায় উখিয়ার জনসভা সফল করার জন্য টেকনাফ থেকে প্রায় ৩০০ গাড়ি করে নেতা-কর্মীরা যোগ দেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আদিল উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি জাফর আলম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া, ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুচ, কাউন্সিলর নুরুল বশর, জহির হোসেন, সাবেক চেয়ারম্যান জাফর আহমেদ প্রমুখ।