উখিয়ায় বৌদ্ধধর্মীয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া গ্রামের চেয়ারম্যান দীপক বড়ুয়ার বাড়ি যশোদা কুঞ্জের মাঠ প্রাঙ্গণে দুই দিনের সম্মেলন সম্পন্ন হয়েছে। ২৪ জানুয়ারি বাংলাদেশ রাখাইন মার্মা সংঘ কাউন্সিলের সভাপতি ভদন্ত উ. পাণ্ডিতা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ধর্মীয় দেশনা দেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি ভদন্ত পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। বিশেষ অতিথি ছিলেন শ্রীলঙ্কা থেকে আসা ভিক্ষু ধর্মশ্রী মহাথের। তিনি বাংলাদেশের প্রতিটি বৌদ্ধবিহারে বৌদ্ধ শিশুদের ধর্মশিক্ষা চালুর জন্য ভিক্ষু সমাজের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চেয়ারম্যান দীপক বড়ুয়া। ধর্মীয় আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি মহাথের, অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব প্রণব কুমার বড়ুয়া, কক্সবাজারের সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া, ধর্মকীর্তি মহাথের, সংঘপ্রিয় থেরো, সাধনানন্দ থেরো, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের যুগ্ম মহাসচিব সুনন্দপ্রিয় থেরো, কুশলায়ন থেরো, তপনানন্দ মহাথেরো প্রমুখ। এর আগে ২৩ জানুয়ারি বিকেলেও ধর্মীয় অনুষ্ঠান হয়।