উগলছড়ির পাখি রক্ষায় ব্যতিক্রমধর্মী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি বিলের পরিযায়ী ও দেশি পাখি সংরক্ষণের আওতায় আনতে হবে। এ দাবিতে উগলছড়ি বিলের চরে মানববন্ধন করেছেন পরিবেশকর্মীরা। ১৬ ফেব্রুয়ারি বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সকাল ১০ টায় উগলছড়ি বিলের চরে পরিবেশকর্মীদের সঙ্গে মানববন্ধনে অংশ নেন উগলছড়ি গ্রামের বিভিন্ন শ্রেণির-পেশার দেড় শতাধিক মানুষ। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল। বক্তব্য দেন পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উগলছড়ি গ্রামের বাসিন্দা মো. ওসমান গণি, পরিবেশ সুরক্ষার আন্দোলন কমিটির সদস্য মো. ইউনুস মিয়া প্রমুখ। বক্তারা বলেন, শীত শুরুতেই উগলছড়ি বিলে পরিযায়ী ও দেশীয় পাখির আনাগোনা বাড়ে। এক শ্রেণির পাখি শিকারি এ সুযোগে বিষ টোপ ও ফাঁদ পেতে শত শত পাখি হত্যা করছে। বক্তারা পাখি শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাখি সংরক্ষণের দাবি জানান প্রশাসনের কাছে।