উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বড়লিয়ায়
পটিয়ার বড়লিয়া ইউনিয়নে একটি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ১৯ নভেম্বর সভা অনুষ্ঠিত হয়। বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ মতিউর রহমান চৌধুরী। এতে বক্তারা বড়লিয়া এবং এর আশপাশের শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এলাকায় উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে একমত হন।সভায় সমাজকর্মী ইউসুফ আলী, মনছফ আলী ও মিলন শীল প্রাথমিকভাবে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জায়গা দান এবং সমাজসেবক আ ক ম শামশুজ্জামান চৌধুরী বিদ্যালয়ের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। সভায় বক্তব্য দেন রাশেদ মনোয়ার, রফিক আহমেদ, নাসির আহমেদ, রফিকুল ইসলাম, সৈয়দ নুরুল আমিন, সৈয়দ আনোয়ারুল হক, আলী আকবর, মোহাম্মদ শাহ জামাল চৌধুরী, জামাল উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম, জাফর আহমদ, কামাল আহমেদ চৌধুরী, আবু তাহের চৌধুরী, গিয়াসউদ্দিন পারভেজ ও শহীদ উল আলম চৌধুরী। সভায় আ ক ম শামশুজ্জামান চৌধুরীকে সভাপতি ও শহীদ উল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের উচ্চবিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।