উচ্চমাত্রার ব্যথানাশকে হূদেরাগের ঝুঁকি বাড়ে
আইবুপ্রুফেনের মতো উচ্চমাত্রার ব্যথানাশক (পেইনকিলার) ওষুধের ব্যবহার মস্তিষ্কে রক্তক্ষরণ ও হূদেরাগ এবং এর পরিপ্রেক্ষিতে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। এক গবেষণায় এ কথা জানা গেছে।ব্যথানাশক হিসেবে সচরাচর নন-স্টারয়েডাল অ্যান্টি-ইনফ্লেম্যাটোরি ড্রাগস বা এনএসএআইডি হিসেবে পরিচিত ওষুধ ব্যবহার করা হয়।গবেষণা ফলাফলের অন্যতম বিশ্লেষক যক্তরাষ্ট্রের ন্যাশভিলের ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ম্যারি গ্রিফিন বলেন, ‘প্রচণ্ড ও অবিরাম ব্যথার ক্ষেত্রে এনএসএআইডির ব্যবহার খুবই প্রচলিত। প্রচণ্ড ব্যথার ক্ষেত্রে সাধারণত স্বল্পমেয়াদে কম মাত্রায় এগুলো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তবে মেরুদণ্ড, হাঁটু, ঊরু, ঘাড় বা মাথাব্যথা দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকলে উচ্চমাত্রায় এসব ওষুধ দেওয়া হয় সাত বা দশ দিনের জন্য।’এর আগেই বিভিন্ন গবেষণায় জানা গেছে, এসব ওষুধের ব্যবহারে পাকস্থলির মারাত্মক প্রদাহের ঝুঁকি আছে। এর পরিপ্রেক্ষিতে ‘কক্সিবস’ নামের নতুন ধরনের ওষুধ তৈরি করা হয়, যা এই সমস্যা কমায়। কিন্তু দেখা গেল, এতে হূদেরাগের ঝুঁকি বাড়ছে।বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যাঞ্চেট-এ প্রকাশিত নতুন গবেষণায় বলা হয়েছে, শুধু কক্সিবস নয়, আগের প্রজন্মের ওষুধ যেমন আইবুপ্রুফেন বা ডাইক্লোফেনাকের মতো ব্যথানাশকের উচ্চমাত্রার ব্যবহারের সঙ্গে হূদেরাগের সম্পর্ক রয়েছে।গবেষণা নিবন্ধের সঙ্গে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হূদেরাগের মাঝামাঝি ঝুঁকি আছে, এমন প্রতি এক হাজার ব্যক্তিকে এক বছর ধরে উচ্চমাত্রার ডাইক্লোফেনাক বা আইবুপ্রুফেন ব্যবহারে দেখা যায় তাদের এক-তৃতীয়াংশের হূদেরাগের ঝুঁকি অনেক বেড়ে যায়।’বিবৃতিতে আরও বলা হয়, সব ধরনের উচ্চমাত্রার এনএসএআইডি হূদেরাগের ঝুঁকি প্রায় দ্বিগুণ এবং আলসারসহ পাকস্থলির সমস্যা দুই থেকে চার গুণ বাড়িয়ে দেয়। এএফপি।