উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডা সব সময় শিক্ষার্থীদের জন্য পছন্দের জায়গা হিসেবে পরিচিত। উচ্চশিক্ষার জন্য সে দেশে যেতে ভিসা পাওয়ার জন্য নির্দিষ্ট শর্তাবলি পূরণ করতে হবে। এটি কোনো ইনস্টিটিউটের ওপর নির্ভর করে না।
কানাডার টিএআইই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সিনিয়র ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অফিসার দিবাকর শর্মা কানাডায় উচ্চশিক্ষাবিষয়ক সেমিনারে এই কথা বলেন। নগরের উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ নিজস্ব কার্যালয় এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গত ২০ ও ২১ এপ্রিল দুটি সেমিনারের আয়োজন করে।
দিবাকর শর্মা আরও বলেন, যত কম বয়সে পড়াশোনা করার জন্য কানাডায় যাওয়া যাবে, ভিসা পাওয়ার সম্ভাবনা ততই বেশি হবে। তবে এ জন্য শিক্ষার্থীকে অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হতে হবে।
যেসব বিষয়ে পড়ালেখা সম্পন্ন করে চাকরি পাওয়ার সুযোগ বেশি, কানাডা সরকার সে ধরনের কোর্সগুলোর ওপর বেশি জোর দিয়ে থাকে বলেও জানান তিনি। দুটি সেমিনারে উপস্থিত ছিলেন এডুমিগের প্রধান নির্বাহী আব্বাস কারিমী।
উল্লেখ্য, টিএআইই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। টরন্টো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রতিষ্ঠানটিতে আছে অন্টারিও সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা। এ ছাড়া রয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্রের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি কোর্স। বিজ্ঞপ্তি।