উচ্চশিক্ষার বৈশ্বিক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরিচালিত গবেষণা ও শিক্ষা নেটওয়ার্কে (বিডিরেন) ক্যাম্পাসকে যুক্ত করতে একটি চুক্তি সই হয়েছে। ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় ইউজিসি দপ্তরে এ চুক্তিতে সই করেন ক্যাম্পাস নেটওয়ার্ক উপপ্রকল্পের চুয়েটের সহপ্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল আরেফিন, ইউজিসির সচিব মোহাম্মদ খালেদ ও বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুর রহমান।
চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, এ নেটওয়ার্কে যুক্ত হওয়ায় শিক্ষা ও গবেষণায় গুণগত মানোন্নয়ন ঘটাতে সক্ষম হবে চুয়েট।
এ ছাড়া ভার্চুয়াল ক্লাস রুমের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ের পাঠগ্রহণে সরাসরি অংশ নিতে পারবে।
—চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি