উচ্চাঙ্গসংগীত উৎসবের স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই শেষ হলো ‘বেঙ্গল আইটিসি এসআরএ উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১২’। ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এই উচ্চাঙ্গসংগীত উৎসবে উপস্থিত ছিলেন শাস্ত্রীয় সংগীতের দেশি-বিদেশি গুণী শিল্পীরা। পণ্ডিত বিরজু মহারাজ, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত রাজন ও সজন মিশ্র, বিদুষী গিরীজা দেবী বা কৌশিকী দেশিকানের মতো শিল্পীরা অংশ নিয়েছেন এতে। উৎসব শেষ, কিন্তু তার স্মৃতি রয়ে যাবে আরও অনেক দিন। আর সে জন্যই বেঙ্গল ফাউন্ডেশন এনেছে উৎসবের স্মারক টি-শার্ট, মগ আর বই। যেখানে রয়েছে উৎসবে উপস্থিত পণ্ডিতদের স্বাক্ষর করা শুভেচ্ছাবাণী। বেঙ্গল ফাউন্ডেশনের ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ইভেন্ট ফরহাদুল ইসলাম বলেন, ‘উৎসবে আমরা চেয়েছিলাম সংগীতপ্রেমীদের একটা বিপুল সমাগম ঘটাতে। বিশেষ করে তরুণদের। আর একসঙ্গে এত তারকার উপস্থিতির স্মৃতিকে ধরে রাখতে সবাই চায় অটোগ্রাফ। সাধারণ মানুষের এই উৎসাহকে মাথায় নিয়ে আমরা এই স্যুভেনিরগুলো বাজারে এনেছি। যেখানে মগে বা টি-শার্টে রয়েছে প্রায় ১৪ জন কিংবদন্তির স্বাক্ষর।’কেমন দামটি-শার্ট ২০০ টাকা, মগ ২৫০ টাকা, স্মারক বই পাবেন ৫০ টাকায়।যেখানে পাবেনফ্যাশন হাউস অরণ্যের হরিতকি লাউঞ্জ, বেঙ্গল আর্ট লাউঞ্জ, বেঙ্গল গ্যালারি ইত্যাদি স্থানে পাওয়া যাবে উৎসব উপলক্ষে বের করা এসব স্যুভেনির পণ্য।