উচ্চাঙ্গসংগীতের আসর সৈকতনগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈকতনগর কক্সবাজারে সম্প্রতি বসেছিল উচ্চাঙ্গসংগীতের আসর। আয়োজক সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ কক্সবাজার জেলা শাখা। সাংস্কৃতিককেন্দ্রে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শামসুল ইসলাম হেলালী। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসএম আনসার আলী, সাংস্কৃতিককেন্দ্রের পরিচালক লীলা মুরং ও সদারঙ্গের প্রতিষ্ঠাতা শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন মানস দাশগুপ্ত ও শিল্পী কল্যাণ পাল। দ্বিতীয় পর্বে ছিল ভারতীয় অতিথি শিল্পীদের পরিবেশনায় প্রথমে ত্রিতালে তবলা লহরা। পরিবেশন করেন শিল্পী বিপ্লব ভট্টাচার্য। প্রায় এক ঘণ্টারও বেশি সময় তাঁর তবলাবাদন দর্শক-শ্রোতাদের অভিভূত করে। পরের শিল্পী মৌসুমি দাশগুপ্তা। তিনি প্রথমেই ধরেন মারুবেহাগ রাগে খেয়াল। দর্শকদের অনুরোধে আরও একটি ঠুমরি পরিবেশন করেন। সুমিষ্ঠ কণ্ঠের অধিকারী এই শিল্পীর পরিবেশনা দর্শকদের আপ্লুত করেছে। সহশিল্পী ছিলেন দেবাশীষ কর্মকার ও অরূপ নাথ।