উচ্চারকের আবৃত্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চারক আবৃত্তি কুঞ্জের উদ্যোগে ৩১ জানুয়ারি সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে আয়োজন করা হয় কবি নাজিম হিকমত, জসীম উদ্দীন ও আহসান হাবীব স্মরণে আবৃত্তি অনুষ্ঠান। উচ্চারক আবৃত্তি কুঞ্জের মাসিক আয়োজন ‘তরুণালোয় অরুণোদয়ের স্বর’ শিরোনামে এর চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজনে শুরুতে কথামালায় অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সহসভাপতি হাসান জাহাঙ্গীর, সংগঠনের সাধারণ সম্পাদক মৌসুমী চক্রবর্তী, নির্বাহী সদস্য এ এস এম এরফান ও মাশরুবা শারমীন। কথামালার পর অনুষ্ঠানে আহসান হাবীবের ‘হত্যাই উদ্দেশ্য যদি’ কবিতাটি আবৃত্তি করেন মো. আশরাফুল আলম। তাঁর আবৃত্তিটি দর্শক–শ্রোতারা শুনেছেন মুগ্ধ হয়ে। এরপর কবি জসীম উদ্দীনের ‘জেলে গাঙে মাছ ধরিতে যায়’ কবিতাটি আবৃত্তি করেন শামীমা ইয়াসমিন। ভালো লেগেছে মন্দিরা বিশ্বাসের করা আবৃত্তি ‘কৃষাণ দুলালী’ কবিতাটি। সবশেষ নাজিম হিকমতের কবিতা ‘ভুখ হরতালের পাঁচ দিনের দিন’ আবৃত্তি করেন শাহ্ হোসাইন।