উচ্চারকের আবৃত্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবিতায় ফুটে উঠুক শাশ্বত শান্তির মুক্ত উচ্চারণ’—এই স্লোগানে উচ্চারকের ১০ বছর পূর্তি উৎসব হয়ে গেল শিল্পকলা একাডেমীতে। দুই দিনের এই উৎসবে স্বরচিত কবিতা পাঠ, একক ও বৃন্দ আবৃত্তি এবং সমকালীন বাংলাদেশের কবিতা ও রাজনীতি নিয়ে সরগরম আলোচনা হয়। শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজিত দুই দিনের অনুষ্ঠানেই ছিল উপচে পড়া ভিড়।গত বৃহস্পতিবার বিকেলে উৎসব উদ্বোধন করেন কবি হেলাল হাফিজ। অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রণজিৎ রক্ষিত ও আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম।আলোচনা অনুষ্ঠানে অনুপম সেন বলেন, রাজনৈতিক অস্থিরতা দূর করতে সংস্কৃতি একটি বড় নিয়ামকশক্তি হিসেবে কাজ করতে পারে।সংগঠনের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবের প্রথম দিন আবৃত্তি করেন মাহিদুল ইসলাম, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, রাশেদ হাসান, খান মাজহারুল হক, প্রণব চৌধুরী, মশরুর হোসেন, মোহিত বিশ্বাস প্রমুখ।উৎসবের দ্বিতীয় দিন আবৃত্তি করেন আহ্কাম উল্লাহ, কাজী মাহতাব, মাসুম আজিজুল বাশার, কঙ্কণ দাশ, দেবাশীষ রুদ্র, ঝর্ণা আলমগীর প্রমুখ।স্বরচিত কবিতা পাঠ করেন সাথী দাশ, এজাজ ইউসুফী, কামরুল হাসান, সেলিনা শেলী, হোসাইন কবির, অভিক ওসমান ও বিজন মজুমদার।