উচ্চারকের আবৃত্তি ও সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, আবৃত্তি ও কথামালায় অনুষ্ঠিত হলো উচ্চারক আবৃত্তিকুঞ্জের আবৃত্তি ও সংগীতসন্ধ্যা। ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয় শরতের শুভ্র-সুন্দর অনুভূতিগুলো শিরোনামের এ অনুষ্ঠান। এতে অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি রণজিত রক্ষিত ও ইভোক ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ফিরোজ মাহমুদ।
কথামালায় অতিথিরা বলেন, রূপলাবণ্যে ভরা যেমন আমাদের প্রকৃতি, তেমনি নানা আঙ্গিক ও রসে ভরা গান-কবিতা। ষড়ঋতুর বৈচিত্র্যময় পরিবর্তনে গীতিকার, সুরকার, কবি ও সাহিত্যিকেরা ভিন্ন মেজাজে রচনা করেছেন অসংখ্য গান ও কবিতা। আর শরতের অপরূপ সৌন্দর্যের বর্ণনাময় কবিতা ও গানের সংখ্যাও অনেক।
শামীমা ইয়াসমিন ও সায়মন সফিকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফারুক তাহের। স্বাগত বক্তব্য দেন এ এস এম এরফান। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয় কবিতা দিয়ে। এরপর চলতে থাকে গান ও আবৃত্তি।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন মো. মোস্তফা কামাল। তিনি ‘আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা’ ও ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ গেয়ে দর্শক মাতান। এরপর কান্তা দে করেন ‘হৃদয়ে দেখি আজ শরৎ মেঘে’ ও ‘আমি কান পেতে রই’ দুটি গান।
আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের প্রণব চৌধুরী ও তৈয়বা জহির, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের দেবাশীষ ও দিদারুল আলম, মুক্তধ্বনী আবৃত্তি সংসদের শওকত জাহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের কণা দাশ ও রিয়জুল কবির, অঙ্গন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুমতাহিনা জুঁই, তারুণ্যের উচ্ছ্বাসের ইভা চৌধুরী ও সেঁজুতি দে, শৈশব বাচিকচর্চা কেন্দ্রের প্রতীতি পর্না, শাখী ও পর্ণা দেব রায়।