উচ্চারকের কবি ও কাব্য কথার সমন্বয়
কবি-কবিতা-আবৃত্তিকার-শ্রোতা এ চার বিষয়কে একসঙ্গে গাঁথার প্রয়াসে উচ্চারক আবৃত্তি কুঞ্জের নিয়মিত আয়োজন ‘কবি ও কাব্য কথার সমন্বয়’।এ আয়োজনের সপ্তম পর্ব বসেছিল ১৩ জানুয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে। উচ্চারক আবৃত্তি কুঞ্জের ফারুক তাহেরের সভাপতিত্বে এবারের পর্বে আমন্ত্রিত কবি ছিলেন ফাউজুল কবির, সরকার মাসুদ ও মিজান রহমান। উচ্চারক আবৃত্তি কুঞ্জের এ এস এম এরফানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুনুল আমিন ও সুপর্ণা চৌধুরী। অনুষ্ঠানে কবি ফাউজুল কবিরের কবিতা আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের সুমী দাশ, বোধনের তৌহিদা জান্নাত, প্রমার নাজমুল আলিম সাদেকী, উচ্চারকের শামীমা ইয়াছমিন, মুক্তধ্বনির মশরুর হোসেন এবং ত্রিতরঙ্গ আবৃত্তি দলের প্রিয়াংকা মহাজন। এরপর কবি সরকার মাসুদ ও মিজান রহমানের কবিতা আবৃত্তি করেন শিল্পীরা।