উচ্চারকের কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের দ্বিবার্ষিক সম্মেলন গত ২৭ নভেম্বর শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। নগরের সার্সন রোডে অবস্থিত শিল্প-সাহিত্য চর্চাকেন্দ্র হাটখোলায় অনুষ্ঠিত এই সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবৃত্তিশিল্পী মৌসুমী চক্রবর্তী। দুই বছর মেয়াদি কার্যকরী পরিষদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাজ্জাদ তপু ও মাঈন উদ্দিন। এ ছাড়া শামীমা ইয়াছমিন মুন্নিকে অর্থ সম্পাদক, শাহ হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, সাইমন সফিককে দপ্তর সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।