উচ্চারকের যুগপূর্তি উৎসব কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের যুগপূর্তি উৎসব কাল ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে। ‘অমানিশা বিনাশ হোক অবিনাশী কবিতায়’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে উৎসব চলবে দুই দিন। প্রথম দিন বিকেল পাঁচটায় উৎসব উদ্বোধন করবেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন সাংবাদিক পীর হাবিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন নারী উদ্যোক্তা খুজিস্তা নূর-ই নাহারিন, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম।
২৮ মার্চ উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম। সম্মাননা জানানো হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম ও আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতকে।
উৎসবে চট্টগ্রাম ছাড়াও আবৃত্তি ও সংগীত পরিবেশন করবেন ঢাকা, রাজশাহী, সিলেট, কুমিল্লা, রাঙামাটি ও কক্সবাজার অঞ্চলের শিল্পীরা। বিজ্ঞপ্তি।