উচ্চারক আবৃত্তি কুঞ্জের ১৩ বছর পূর্তি উপলক্ষে সংস্কৃতিকর্মী সমাবেশ ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে ৩ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত এই সমাবেশ শুভেচ্ছা বক্তব্য দেন সেলিম উল্লাহ মিয়ান, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, নাট্যজন স্বপন মজুমদার, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মছরুর হোসেন, শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা খানম, বোধন আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রণব চৌধুরী, তারুণ্যের উচ্ছ্বাসের সাংগঠনিক সম্পাদক মিঠু তলাপাত্র, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আসাদ উল্লাহ চৌধুরী, স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি সেলিম ভূঁইয়া প্রমুখ। উচ্চারকের পক্ষে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সাজ্জাদ তপু, সাধারণ সম্পাদক মৌসুমী চক্রবর্তী ও নির্বাহী সদস্য এ এস এম এরফান।
অনুষ্ঠানে উচ্চারকের সভাপতি ফারুক তাহেরের সঞ্চালনায় আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শামীমা ইয়াসমিন, শাহ হোসাইন, সাইমন শফিক, এ্যানি চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, শফিকুল ইসলাম ও তারানা কবির।
এর আগে অনুষ্ঠানের শুরুতে উচ্চারকের জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্বে দশম কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।