উচ্ছ্বাস আনন্দে সারাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারো গুণীর পদচিহ্ন রয়েছে এই মাঠ, শ্রেণী কক্ষ, সর্বোপরি এ ক্যাম্পাসে। এই ক্যাম্পাসের প্রাক্তন শিক্ষার্থীরা তো বটেই, বর্তমান শিক্ষার্থীদেরও গৌরবের জায়গা এটি। প্রায় প্রতি ব্যাচেই কোনো না কোনো গুণীকে ধারণ করেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। সেই সব গুণীজনই ভিড় করেছেন তাঁদের প্রিয় ক্যাম্পাসে। এই ভিড়ের মধ্যে ছিলেন নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসও। তাঁরা খোঁজ নিলেন শৈশবের চেনা প্রিয়মুখগুলোর।স্কুল ক্যাম্পাসে খণ্ড খণ্ড জটলা। কখনো বসে, কখনো দাঁড়িয়ে গল্প আর কুশল বিনিময় চলছে। বেলা বাড়তেই আড্ডা আরও জমে ওঠে। আর সেই ফাঁকে চলে ক্যামেরার ঝিলিক।চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসবের শুরুর দিন শুক্রবারটা ছিল এ রকমই।‘ভরা থাক স্মৃতি সুধায়’ উৎসবের মূল স্লোগান ছিল এটি। উৎসব কমিটির কার্যালয়ের সামনে ১০টি কিটস কর্নারে দেওয়া হচ্ছিল উৎসবের সাজ পোশাক।ব্যতিক্রমী ৮৯ ব্যাচশোভাযাত্রা এগিয়ে চলছে। এরই মাঝে চোখে পড়ল প্রায় ১০ থেকে ১৫ জনের একটি দল। গায়ে তাদের খয়েরি রঙের গেঞ্জি। প্রাক্তন শিক্ষার্থী মো. জসিম উদ্দিন, ফরহাদ সরওয়ার জানালেন, ‘আমরা কলেজিয়েটের ১৯৮৯ সালের ব্যাচের ছাত্র। উৎসবে আমরা নিজেদের একটু ব্যতিক্রমী ভাবে ফুটিয়ে তুলতে চেয়েছি।’মঞ্চসজ্জায় ঐতিহ্যউৎসব উপলক্ষে স্কুলের ভেতরে বিশাল মঞ্চ সাজানো হয়েছে। মঞ্চসজ্জায় ১৭৫ বছরের পুরোনো এ স্কুলের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর তাই এর ব্যাকগ্রাউন্ড হিসেবে গড়ে তোলা হয় স্কুলের মূল ভবনের আদলে একটি কাঠামো। এর গায়ে লেখা হয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসব, আয়োজনে চট্টগ্রাম কলিজেয়েটস।তিন বন্ধু: ‘আমার প্রতিটি ছেলে হবে রত্ন/ যদি করি যত্ন/ যেখানে যাবে সেখানে পাবে আদর/ প্রত্যেকে বিছিয়ে দেবে সোনার চাদর।’—আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক মোখলেসুর রহমান ছাত্রদের এই কবিতার লাই গুলো বলতেন।’ স্মৃতি রোমন্থন করতে গিয়ে এভাবেই বলছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষক কলেজিয়েট স্কুলের ১৯৫৭ ব্যাচের শিক্ষার্থী এ ওয়াই এম মাসুদ রেজা খান। তিনি বলেন, ‘আমাদের স্কুলের শিক্ষকেরাই ছিলেন আমাদের আদর্শ।’ শনিবার বিকেলে উৎসব কমিটির কার্যালয়ের কাছে নিরিবিলি বসেছিলেন তিন বন্ধু। বাকি দুজন হলেন কলেজিয়েট স্কুল কার্যকরী পরিষদের সহসভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ও ব্যবসায়ী কাজী আবদুল কাইউম। এম এ মালেক জানালেন, স্কুলের অনেকেই আজ প্রতিষ্ঠিত। এ অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগাগের একটি ক্ষেত্র তৈরি হলো।