উচ্ছ্বাস-আনন্দে ভাসছে ইস্পাহানী পাবলিক স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ প্রতিবছরের মতো এ বছরেও এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এই বিদ্যালয়ের ১৪৮ জন শিক্ষার্থীর মধ্যে মোট ১১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। এক বিবৃতিতে বিদ্যালয়ের অভিভাবক ও শুভানুধ্যায়ীরা জানান, বিদ্যালয়ে ভালো ফলাফল ধরে রাখতে চাইলে তথ্যপ্রযুক্তিনির্ভর পাঠদান এবং শিক্ষক–শিক্ষিকাদের নিয়মিত প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।