পূর্বসূরিদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের কৃতিত্ব স্মরণের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম অনুপ্রাণিত হয়। এতে পরের প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। উজ্জীবিত তরুণেরাই সমাজকে এগিয়ে নেয়। দক্ষিণ রাউজানের সত্যনারায়ণ উপাসনা সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও শুভানুধ্যায়ী সম্মাননা (মরণোত্তর) অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। পূর্ব নোয়াপাড়া (ব্রহ্মদাশপাড়া) উদয়ন সংঘের দুর্গামণ্ডপ প্রাঙ্গণে ৩ অক্টোবর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপাসনা সংঘের সভাপতি দীপক গুপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অসিত কুমার লালা। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক বিধান দাশ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী, শ্যামা সংঘের প্রধান উপদেষ্টা গৌরাঙ্গ দে, পশ্চিম গশ্চি রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভাপতি অমল বিন্দু মহাজন ও মগধেশ্বরী মাতৃমন্দির কমিটির সাধারণ সম্পাদক বিকাশ বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাসনা সংঘের প্রধান উপদেষ্টা সুজিত কুমার দাশ। বক্তব্য দেন উদয়ন সংঘের উৎসব পরিচালনা কমিটির সভাপতি কল্লোল দাশ, জ্যেষ্ঠ সহসভাপতি অসীম দাশ, সুজন দাশ, সুহাস চক্রবর্তী কালু, সঞ্জয় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিবাকর ঘোষ।
অনুষ্ঠানে উপাসনা সংঘের শুভানুধ্যায়ী মৃদুল কান্তি দে, প্রতিষ্ঠাতা সদস্য রাখাল চক্রবর্তী ও ননী গোপাল চৌধুরীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।