উজ্জ্বল তারুণ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে বৈশাখ। ছুটির দিনেও হাজির নতুন আর তারুণ্যের বারতা নিয়ে। এবারও সংগীত, ক্রীড়া, তথ্যপ্রযুক্তি, চলচ্চিত্র, সামাজিক উেদ্যাগ—এ রকম নানা ক্ষেত্রের সম্ভাবনাময় তরুণদের নির্বাচিত করেছি আমরা। এই তালিকায় আছেন এখন সারা বিশ্বের বিস্ময় ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। আছেন, আবদুস ছাত্তারের মতো তরুণও, যিনি গ্রামে গ্রামে চালিয়ে যাচ্ছেন গ্রন্থাগার গড়ার অসাধারণ উদ্যোগ। এই তরুণদের সবাই এরই মধ্যে করে দেখিয়েছেন দারুণ কিছু। নিজেদের ক্ষেত্রে শুরুর যে প্রতিভার ঝলকানি, সেটা তাঁরা দেখিয়েছেন দারুণভাবে। আমরা আশাবাদী, সামনের দিনগুলোতে তাঁরা করে দেখাবেন আরও বড় কিছু। তাঁরা বাংলাদেশের সেই সব তরুণের প্রতিনিধি, যাঁরা শত বাধা পেছনে ফেলে এগিয়ে চলেছেন প্রতিনিয়ত। উজ্জ্বলতর করে তুলেছেন বাংলাদেশের নাম।
শুভকামনা বাংলাদেশের সব সম্ভাবনাময় তরুণের জন্য।