উডি অ্যালেনকে অনুরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালে বিশ্ব অলিম্পিকের আসর বসবে ব্রাজিলে, সমুদ্র-পারের শহর রিউ দে জানেইরুতে। রিউর নগরপিতা এদোয়ার্দু পায়েস পরিচালক উডি অ্যালেনের কাছে সবিনয় নিবেদন জানিয়েছেন, তিনি যেন শহরটিতে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। লন্ডন, প্যারিস, রোম, বার্সেলোনা ইত্যাদি শহরের প্রেক্ষাপটে নির্মিত উডি অ্যালেনের চলচ্চিত্রগুলো দুনিয়াজুড়ে কোটি কোটি দর্শক দেখেছে। এদোয়ার্দু পায়েস এ-ও জানিয়েছেন, উডিকে সব রকমের সাহায্য করতে তাঁরা প্রস্তুত।
সূত্র: ও গ্লোবো
রফিক-উম-মুনীর চৌধুরী