উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ৯ মে সংগঠনের সভাপতি সংসদ সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক এমএ সালাম। বক্তব্য দেন সহসভাপতি রফিকুল আনোয়ার, অধ্যাপক মো. মঈনুদ্দীন, কামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, আবুল কালাম আজাদ, ফকরুদ্দীন চৌধুরী, শেখ আতাউর রহমান প্রমুখ। সভায় মোশাররফ হোসেন বলেন, ‘স্বাধীনতার চার দশকেও আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারিনি। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ।’ সভায় যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ২৯ মে শহীদ মিনারে উত্তর জেলা আওয়ামী লীগের সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।