উত্তর জেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ২৮ আগস্ট উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের উপস্থিতিতে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক এই কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে নজরুল ইসলাম চৌধুরীকে সভাপতি, অ্যাডভোকেট শওকতুল আলম, মোস্তফা কামাল চৌধুরী, আবদুল হান্নান রানা, আলী আকবর তালুকদার, মোসলু উদ্দীন চৌধুরী, সোলতানুল আলম এবং ড. মোহাম্মদ রেজাউল করিমকে সহসভাপতি, শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফয়েজুল ইসলাম, কামরুল হাসান আলাল ও মো.আবুল কাশেম।
এ ছাড়া কমিটির বিভিন্ন পদে অন্তর্ভুক্ত হয়েছেন জাফর আহমদ চৌধুরী, এম এ মান্নান চৌধুরী, হারুনুর রশিদ, হাবিবুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট কামাল উদ্দিন, মুহাম্মদ হামিদ হাসান, সেলিম সাজ্জাদ, এম এন কাসেম, তারেক নেওয়াজ, নুরুন নবী চৌধুরী, নুরুল ইসলাম, চৌধুরী শাহজাহান, মো. রিয়াজ, মো. হোসেন, নুর মোহাম্মদ বাহাদুর, মো. আরমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।