উত্তর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের কমিটি গঠন
চট্টগ্রাম উত্তর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সম্মেলনে গঠিত পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে নুরে আলম সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।
অন্যরা হলেন সহসভাপতি আনোয়ারুল হক চৌধুরী, মো. আসলাম খান, মো. খায়রুল বশর, যুগ্ম সম্পাদক মো. ইমাম হোসেন, গৌরী শংকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার আজম, কোষাধ্যক্ষ শফিউল আলম, প্রচার সম্পাদক এস এম লেয়াকত হোসেন, দপ্তর সম্পাদক মাহবুব আলম, আইন–বিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দিন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পলাশ বড়ুয়া, সংস্কৃতি–বিষয়ক সম্পাদক কামরুল আজম চৌধুরী, যুব–বিষয়ক সম্পাদক আবু বক্কর চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক কফিল উদ্দিন, নারী–বিষয়ক সম্পাদক আফরোজা রহিম। সদস্যরা হলেন মো. মঈনুদ্দিন, মো. নুরুল আজিম, মো. কামাল উদ্দিন, রেজাউল করিম, দীপন দাশ, আফসারুল হক ও রাজীব চন্দ্র। বিজ্ঞপ্তি।