উত্তর জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের উত্তর জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ জানুয়ারি সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন প্রমুখ।
অভিভাবক সমাবেশ শেষে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার তুলে দিয়ে ‘মিড ডে মিল’ প্রকল্প উদ্বোধন করেন। এরপর প্রধান শিক্ষক আবদুল মন্নানের পরিচালনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতাদের সম্মাননা জানানো হয়। আয়োজনের শেষ পর্বে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিজ্ঞপ্তি